গোলাপগঞ্জে মাদকবিরোধী অভিযান : চারজনকে কারাদণ্ড


admin প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৪, ০১:০৬ /
গোলাপগঞ্জে মাদকবিরোধী অভিযান : চারজনকে কারাদণ্ড

বৃহস্প্রতিবার সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় গোলাপগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ উপস্থিত ছিলেন।

এ সময় মদ ও গাজা সেবনের অপরাধে ০৪ জনকে বিভিন্ন মেয়াদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে কারাদণ্ড ও জরিমানা করা হয়। গোলাপগঞ্জ পশ্চিম আমুড়া আমনীয়ার মোঃ জুনেল আহমেদ (মনাই (২৬) পিতাঃ মৃত আকবুল আলী, মোঃ আব্দুল আজিম আহমদ (শান্ত) (২২) পিতাঃ আব্দুর রহমান, মোঃ নজরুল ইসলাম (৫২) পিতাঃ আব্দুস সালাম, মোঃ ছয়ফুল আহমদ (৫৩) পিতাঃ দুলাব আলী কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।

অভিজানে গোলাপগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ এর নেতৃত্বে উপজেলা পুলিশের একটি টিম অংশগ্রহণ করে।

এসময় গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, মাদকমুক্ত গোলাপগঞ্জ উপজেলা গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।