গোলাপগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা দীপন গ্রেফতার


admin প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ০৪:৫৩ /
গোলাপগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা দীপন গ্রেফতার

গোলাপগঞ্জ প্রতিনিধি :

সিলেটের গোলাপগঞ্জে একাধিক বৈষম্যবিরোধী মামলার আসামি দেলোয়ার হোসেন দীপন (৩৯) কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন দীপন উপজেলার রণকেলী দক্ষিণভাগ (নোয়াটুল) এলাকার মৃত আব্দুল মন্নান ছেলে। তিনি গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ২২ জুন রাত ৩টা ২০ মিনিটের দিকে গোলাপগঞ্জ উপজেলার রণকেলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক বৈষম্যবিরোধী মামলা রয়েছে।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, দেলোয়ার হোসেন দীপনের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।