

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখা আয়োজিত ‘সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ বিনির্মাণে করণীয় শীর্ষক’ সম্মেলন সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ জুন) ৯টার সময় গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।
বক্তব্যে তিনি বলেন- আমাদের প্রাণপ্রিয় ইমামরা সমাজ সংস্কারের মূল কারিগর। তারা সাধারণ মানুষের সঙ্গে মিশে ভালো-মন্দ বুঝান, মানুষকে সঠিক পথে নিয়ে আসতে শ্রম-মেধা বিলিয়ে দেন। এটাই সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ বিনির্মাণের মূল কাজ। এতসব কাজ করে তারা সামান্যই হাদিয়া পান। তাই বর্তমান সরকার আমাদের সম্মানিত ইমামদের নিয়ে ভাবছে এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করছে।
বক্তব্যে ইমামদের নিজেদের জায়গায় আরও দায়িত্ব ও স্বচ্ছতা নিয়ে আসার আহ্বান জানান এমপি এমরান আহমদ চৌধুরী।
সংগঠনের উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুল মতিনের সভাপতিত্বে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও উপজেলা মডেল থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন ইমাম সমিতির যুগ্ম-মহাসচিব ও সিলেট জেলা সভাপতি অ্যাড. মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন এবং বিশেষ আলোচক ছিলেন ইমাম সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. জালাল উদ্দিন ভুইয়া।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস ও এম সিরাজুল ইসলাম এবং উপজেলা কেজি স্কুল এসোসিয়েশন-এর সভাপতি আজমল হোসেন চৌধুরী।
এছাড়া আরও বক্তব্য রাখেন হাফিজ মাওলানা আব্দুল হক, হাফিজ মাওলানা এনামুল হক ও ইমাম মাওলানা আব্দুল মালিক জালালি।
আপনার মতামত লিখুন :