

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার নির্বাহী কমিটির সভা সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ১১ ঘঠিকার সময় উপজেলা মডেল মসজিদের সভা কক্ষে আহুত আগামী ২০ জুন ২০২৬ ইং রোজ শনিবার উপজেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল সম্মেলন সফল করার জন্য উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাঃ মাও: এনামুল হকের পরিচালনা এবং সমাজসেবা সম্পাদক মাওঃ হুসাইন আহমদের তেলাওয়াতের মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট ৬ গোলাপগন্জ – বিয়ানীবাজারের সংসদীয় এমপি এডভোকেট এমরান আহমদ চৌধুরী সাহেবের প্রতিনিধি মো: আজমল হোসেন চৌধুরী।
উপস্থিত ছিলেন ইসালামিক ফাউন্ডেশন গোলাপগঞ্জ উপজেলার মডেল কেয়ারটেকার হা: মাওলানা এনামুল হক, সহ সভাপতি মাওলানা আব্দুল মালিক জালালী, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা আমীর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জীবান উদ্দিন রেহান, প্রচার সম্পাদক মাওলানা মাহমুদুল হক, দপ্তর সম্পাদক মাওলানা আফজাল হুসাইন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিন, লক্ষণাবন্দ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুছ ছুবহান, আমুড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল মালিক।
সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা আব্দুল ওয়াহিদ, জয়নাল আবেদিন, মাও: লোকমান আহমদ, মাও: আব্দুর রহিম, মাওলানা শাব্বির আহমদ, মাও: নাজমুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :