

মক্তব শিক্ষায় পুনর্জাগরণ ঘটানো সময়ের দাবীতে গত দুই বছর ধরে অনন্য অবদান রেখে চলেছে শায়খে রায়গড়ী রহ. মেমোরিয়াল ফাউন্ডেশন। মক্তব শিক্ষায় ফাউন্ডেশন ও এর দায়িত্বশীলদের সার্বিক সহযোগিতার জন্য সাবাহি মক্তব শিক্ষা বোর্ড ঢাকাদক্ষিণ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে।
জানা যায়, ফাউন্ডেশনের কর্ণধার সাহেবজাদা-এ শায়খে রায়গড়ী রহ. মাওলানা শেখ সালেহ মুহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ-কে বোর্ডের উপদেষ্টা মনোনীত করা হয়েছিল। তিনি শুরু থেকেই বোর্ডের পাশে সর্বক্ষণ থাকার অঙ্গীকারবদ্ধ ছিলেন এবং সেই ধারা বজায় রেখেছেন।
সর্বশেষ ২০২৫-২০২৬ সালে পুরস্কার বাবদ বিশেষ সহযোগিতা করে তিনি মক্তব শিক্ষার শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছেন। তাঁর এই নিরলস সমর্থন ও দিকনির্দেশনা সাবাহি মক্তব শিক্ষা বোর্ড ঢাকাদক্ষিণের প্রতিটি কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করেছে।
বোর্ডের দায়িত্বশীলরা আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতেও দ্বীনি শিক্ষার আলো তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে শায়খে রায়গড়ী রহ. মেমোরিয়াল ফাউন্ডেশন এভাবেই তাদের সহযোগিতার হাত বাড়িয়ে রাখবে।
আপনার মতামত লিখুন :