গোলাপগঞ্জে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত


admin প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ১৭:৩৪ /
গোলাপগঞ্জে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত

 ট্রাকের চাপায় বাইসাইকেল চালক নিহত, দুই ঘণ্টা সড়কে পড়ে ছিল মরদেহ

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কবির মিয়া নামের এক বাইসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক বাইসাইকেল আরোহী কবির মিয়াকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর দীর্ঘ সময় ধরে নিহতের মরদেহ সড়কে পড়ে থাকলেও পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পুলিশের অবহেলার কারণে প্রায় দুই ঘণ্টা সড়কে মরদেহ পড়ে ছিল এবং এতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয় এবং ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় স্থানীয় জনমনে ক্ষোভ বিরাজ করছে। তারা সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও দায়িত্বে অবহেলার তদন্ত দাবি করেছেন।
নিহত কবির মিয়া পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন বলে জানা গেছে।