নাম প্রকাশে অনিচ্ছুক দাতার উদ্যোগে বই ও বোরকা বিতরণ, উপকৃত অসহায় শিক্ষার্থীরা


admin প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৬, ১৪:৪৩ /
নাম প্রকাশে অনিচ্ছুক দাতার উদ্যোগে বই ও বোরকা বিতরণ, উপকৃত অসহায় শিক্ষার্থীরা

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার পূর্ব ফুলসাইন্দ আলিম মাদ্রাসায় এক বেনামি দাতার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই ও বোরকা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার লক্ষণাবন্দ ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান খলকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নাম প্রকাশে অনিচ্ছুক এক দাতা প্রায় ১ লক্ষ ৫৬ হাজার টাকার শিক্ষা সামগ্রী অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন। এতে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান খলকুর রহমান বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয়। তিনি দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।