গোলাপগঞ্জে বোরো ধান তোলা নিয়ে শঙ্কায় কৃষকরা


admin প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৬, ১৫:৪৭ /
গোলাপগঞ্জে বোরো ধান তোলা নিয়ে শঙ্কায় কৃষকরা

জিবি ডেস্ক: অবিরাম বৃষ্টির ফলে গোলাপগঞ্জে বোরো ধান গোলায় তোলা নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। গত কয়কদিন থেকে এই বৃষ্টির ফলে এই আশঙ্কা রয়েছে কৃষকদের মধ্যে।

কৃষকরা বলছেন, বর্তমানে যেভাবে বৃষ্টি হচ্ছে এভাবে অব্যাহত থাকলে কাঁচা ও আধাপাকা ধান নষ্ট হওয়ার আশংকা রয়েছে। শেষ পর্যন্ত মুনাফাতো দুরের কথা মুল উঠবে কিনা এনিয়ে চিন্তার যেন শেষ নেই তাদের। তবে যারা আগাম ধান কেটে ফেলেছেন তারা ফেলছেন স্বস্তির নিঃশ্বাস।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট বোরো ধান চাষ করা হয়েছে ৭ হাজার ৭৯৬হেক্টর জমিতে। এরমধ্যে শুধু হাওরাঞ্চলে চাষ করা হয়েছে ৩ হাজার ৬৮৮হেক্টর জমিতে। এসব জমিতে বুরো ধান চাষ করতে অনেক কৃষকরা লোন নিয়েছেন। অনেক এলাকায় ধান পাকা হলেও বেশীরভাগ কৃসি জমিতে এখনো ধান পাকেনি। বর্তমানে উপজেলাজুড়ে প্রায় প্রতি রাতে বৃষ্টি হচ্ছে। মাঝেমধ্যে শিলাবৃষ্টিও হয়। অবিরাম এই বৃষ্টির ফলে বোরো ধান নিয়ে নতুন করে কৃষকদের মধ্যে শংকা সৃষ্টি হচ্ছে। অনেক কৃষক বলচেন যদি এভাবে বৃষ্টি অব্যাহত থাকে তাহলে ঊানের চারা মাটিতে পড়ে নষ্ট হতে পারে। এমনি তাদের মধ্যে শংকার শেষ নেই। উপজেলার হাওরাঞ্চলে ধানগুলো বেশিরভাগ ঝুঁকির মধ্যে রয়েছে। প্রায় প্রতিরাতে বৃষ্টিরসাথে দমকা বাতাশ থাকায় ধান গুলো নষ্ট হওয়ার আশংকা করা হচ্ছে।

হাওরবেষ্টিত শরীফগঞ্জ, বুধবারীবাজার, বাদেপাশা এবং বাঘা এলাকায় বেশীরভাগ ভূমিতে ধান গজালেও এখনো পাকপনি। এসব ধান পাকতে আরে কয়েকদিন লাগবে বলে জানান কৃষকরা। কিন্তু বর্তমানে যে বৈরী আবহাওয়া শুরু হয়েছে শেষ পর্যন্ত এসব ধান গোলায় উঠবে কি-না তারা সন্দিহান।

উপজেলা কৃষি অফিসার মাশরেফুল আলম বলেন, বর্তমানে যে বৃষ্টি হচ্ছে তাতে এখনো বোরে ধানের কোন ক্ষতি হয়নি। তবে কিছু সবজি ক্ষেতের ক্ষয়ক্ষতি হচ্ছে।