গোলাপগঞ্জ উপজেলা যুব জমিয়তের আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী


admin প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৬, ১৫:১৪ /
গোলাপগঞ্জ উপজেলা যুব জমিয়তের আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী

মহান স্বাধীনতা মাস উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা যুব জমিয়তের উদ্যোগে আলোচনা সভা, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩১ মার্চ ২০২৬) গোলাপগঞ্জের সানরাইজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে শাখার সহ-সভাপতি মাওলানা জামাল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস আল মাহমুদের সঞ্চালনায় কার্যক্রম পরিচালিত হয়।

বক্তব্য রাখেন উপজেলা যুব জমিয়তেের সহসভাপতি মাওলানা জিল্লুর রহমান সিলেট জেলা দক্ষিণ এর তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা মাহমুদুল হক্ব উপজেলা সহ প্রচার সম্পাদক মুফতি রুহুল কুদ্দুস প্রশিক্ষণ সম্পাদক মুফতি মুহাম্মদুল্লাহ রাসেল তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ মেহেদী হাসান শাকিল যুব নেতা মাওলানা জাকির আহমদ, যুব নেতা মাওলানা এনাম আহমদ, ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ কলেজ শাখার আহবায়ক ক্বারী আবু তাহের মাওলানা আব্দুর রহমান, মোঃ ওলীদ আহমদ।

বক্তারা তাদের বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধে উলামায়ে কেরামের অবদান ও জমিয়তের অবধানের কথা স্মরণ করে যুব জমিয়ত কাজকে বেগবান করার আহবান জানান।

পরিশেষে যুব জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা সহ সভাপতি মাওলানা জিল্লুর রহমানের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।