

ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
রবিবার ২৫ রমজান ঢাকাদক্ষিণ জমিয়ত কার্যালয়ে ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ ইমাদ উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ শেখ আব্দুল্লাহ ইকরামা’র সঞ্চালনায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশে গোলাপগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হক,ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আবু সালেহ উসমান, ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি শেখ আব্দুল্লাহ উসামা ও ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ।
এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ও সদস্য বৃন্দ।
আপনার মতামত লিখুন :