

গোলাপগঞ্জ প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন হাফিজ মাওলানা আব্দুস সালাম। তিনি ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ছাত্রজীবন থেকেই ইসলামী আদর্শ, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে তিনি বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তার সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ ও সামাজিক সম্পৃক্ততার কারণে এলাকায় তিনি একজন সম্ভাবনাময় তরুণ নেতৃত্ব হিসেবে পরিচিত।
হাফিজ মাওলানা আব্দুস সালাম বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি গোলাপগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
স্থানীয় বিভিন্ন মহলে তার প্রার্থিতা ইতোমধ্যে ইতিবাচক আলোচনা সৃষ্টি করেছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :