

নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ:
আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক ছাত্রনেতা, কলামিস্ট ও সমাজসেবী মিসবাহ আহমদ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও এলাকার উন্নয়ন ও জনসেবায় সম্পৃক্ত হওয়ার লক্ষ্যে শুভাকাঙ্ক্ষীদের পরামর্শের আলোকে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
মিসবাহ উদ্দিন আহমদের সুদীর্ঘ সামাজিক ও সাংগঠনিক অভিজ্ঞতার একটি সংক্ষিপ্ত রূপরেখা নিচে তুলে ধরা হলো:
সাংগঠনিক নেতৃত্ব: তিনি ১৯৮৮ সালে নিজ গ্রামে রায়গড় অগ্রগামী যুব সংঘের প্রতিষ্ঠাতা সদস্য ও আহ্বায়ক সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।
গোলাপগঞ্জ থানা যুব ফোরামের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সিলেট নগরের উত্তর সুরমা ব্যবসায়ী সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং সাংগঠনিক সম্পাদক হিসেবেও তার বলিষ্ঠ ভূমিকা ছিল।
আন্তর্জাতিক অভিজ্ঞতা: ২০১০ সালে নিউজিল্যান্ডে অবস্থানকালে তিনি ‘তারঙ্গা মুসলিম অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় তাওরঙ্গায় মুসলিম কমিউনিটির প্রথম মসজিদ নির্মাণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও ‘ঢাকাদক্ষিণ প্রবাসী কল্যাণ সমিতি সহ-সভাপতি এবং ‘ঢাকাদক্ষিণ সোসাইটি অফ আমেরিকা’র সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৌদ্ধিক ও সামাজিক অবদান: পেশাগত জীবনে তিনি নিউইয়র্ক থেকে প্রকাশিত ‘আজকের দর্পণ’ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য হিসেবে শিক্ষা বিস্তারে নিভৃতে কাজ করে যাচ্ছেন।
পারিবারিক পরিচয়:
মিসবাহ উদ্দিন আহমদ গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় ভটরপাড়া গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব প্রকৌশলী রফিক উদ্দিন আহমদের জ্যেষ্ঠ পুত্র।
দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে তার এই নির্বাচনী অংশগ্রহণ করে নির্বাচিত হলে গোলাপগঞ্জ উপজেলার যুব সমাজ বেকারত্ব মুক্ত করার জন্য কারিগরি শিক্ষা ব্যবস্থা এবং প্রবাসে বিভিন্ন সংগঠনের সাথে সমন্বয় করে বিভিন্ন কর্মসূচি গ্রহণের উদ্যোগ নিবেন বলে জানিয়েছেন
আপনার মতামত লিখুন :