

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামে অবস্থিত হাজী আব্দুস সহিদ মহিলা আলিম মাদ্রাসার গভর্নিং বডির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মুজিবুর রহমান।
সম্প্রতি অনুষ্ঠিত গভর্নিং বডির সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা কাজে লাগিয়ে তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
নবনির্বাচিত সভাপতি দায়িত্ব গ্রহণের পর মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং আধুনিক শিক্ষাবান্ধব কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, হাজী আব্দুস সহিদ মহিলা আলিম মাদ্রাসা এলাকায় নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
আপনার মতামত লিখুন :