

গোলাপগঞ্জ–বিয়ানীবাজার (সিলেট–৬) আসনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এডভোকেট এমরান আহমদ চৌধুরী। নির্বাচনে বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং দুই উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “এই বিজয় আমার একার নয়, এটি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষের বিজয়, আপনাদের বিশ্বাস ও আস্থার বিজয়।” তরুণ, প্রবীণ, কৃষক, শ্রমিক ও প্রবাসীসহ সকল ভোটারের দোয়া, সমর্থন ও অক্লান্ত পরিশ্রমের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
নবনির্বাচিত এই সংসদ সদস্য প্রতিশ্রুতি দিয়ে বলেন, দল-মত নির্বিশেষে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করবেন, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, “আপনাদের সন্তান হিসেবে আপনাদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব এখন আমার আমানত। এই আস্থার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো।” পাশাপাশি তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :