

গোলাপগঞ্জ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার)-এ জমিয়ত–বিএনপি জোট মনোনীত প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরীর প্রতি সমর্থন জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে।
সংগঠনের যুগ্ম সম্পাদক মুফতি শাহ হিফজুল করিম এক বিবৃতিতে বলেন, জোটগত সিদ্ধান্তের আলোকে এমরান আহমদ চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য জমিয়তের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানানো হচ্ছে। তিনি বলেন, “গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের ছাত্র জমিয়ত, যুব জমিয়তসহ সকল নেতাকর্মীকে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয় থাকতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা মনে করি বিএনপির হাতে দেশ ও ইসলাম নিরাপদ। বিএনপি ক্ষমতায় গেলে ইসলামবিরোধী কোনো পদক্ষেপ নেবে না। ইসলামের নাম ব্যবহার করে যেন কেউ দেশের মানুষকে বিভ্রান্ত করতে না পারে, সেদিকেও সবাইকে সতর্ক থাকতে হবে।”
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, প্রবাসে অবস্থান করলেও যুক্তরাজ্য জমিয়ত সবসময় দেশের রাজনীতি ও এলাকার উন্নয়ন-অগ্রগতির প্রশ্নে সচেতন ভূমিকা পালন করে যাচ্ছে।
উল্লেখ্য, মুফতি শাহ হিফজুল করিম ২০১৮ সালে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি বাংলাদেশ জমিয়তের সাবেক নেতা ও কেন্দ্রীয় জমিয়তের দায়িত্বশীল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আপনার মতামত লিখুন :