ফুলবাড়ী পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে ১৭তম তাফসিরুল কুরআন মাহফিল ৯ জানুয়ারি


admin প্রকাশের সময় : জানুয়ারি ৭, ২০২৬, ১২:৫৭ /
ফুলবাড়ী পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে ১৭তম তাফসিরুল কুরআন মাহফিল ৯ জানুয়ারি

গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার ফুলবাড়ী পূর্বপাড়ায় আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল। ফুলবাড়ী পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ মাহফিলটি দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত ফুলবাড়ী পূর্বপাড়া বড় মসজিদ ঈদগাহ মাঠে এ তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে সভাপতিত্ব করবেন মুফতি আব্দুল আহাদ সাহেব ও মাওলানা আব্দুল করিম সাহেব। এছাড়া সহযোগিতায় থাকবেন মাওলানা আব্দুল হালিম সাহেব ও হাফিজ আব্দুল মতিন সাহেব।
মাহফিলে প্রধান তাফসির পেশ করবেন হযরত মাওলানা ওয়াসিক বিল্লাহ নোমানী সাহেব (নেদ্রেকোনা)। এছাড়াও তাফসির ও বয়ান পেশ করবেন দেশের খ্যাতনামা আলেম ও ওলামায়ে কেরাম—
হযরত মাওলানা মমতাজ উদ্দিন সাহেব (বড়লেখা),
হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন আনসারী সাহেব (ঢাকা),
হযরত মাওলানা জাফর আহমদ সিরাজী সাহেব (ঢাকা),
হযরত মাওলানা হাফিজ মাহমুদ রহমান বোখারী সাহেব,
হযরত মাওলানা সাইফুল্লাহ আনসারী সাহেব (বি-বাড়িয়া),
হযরত মাওলানা মুফতি আসাদুর রহমান হাবিবী সাহেব,
হযরত মাওলানা মুফতি একলাছুর রহমান রিয়াদ সাহেব (ঢাকা)
এবং হযরত মাওলানা খাইরুল বাশার দেলোয়ার সাহেব (গোলাপগঞ্জ)।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাফসিরুল কুরআন মাহফিলে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থেকে কুরআনের মর্মবাণী শ্রবণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
মাহফিল সফল করতে সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ফুলবাড়ী পূর্বপাড়া বড় মসজিদ জামে মসজিদ কমিটি ও স্থানীয় যুব সমাজ।