

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রাণাপিং এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৯তম তাফসীরুল কুরআন মাহফিল।
আগামী ৮ ও ৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার ও শুক্রবার প্রতিদিন সকাল ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলের ভেন্যু নির্ধারণ করা হয়েছে রাণাপিং শাহী ঈদগাহ সংলগ্ন মাঠে। মাহফিলে সভাপতিত্ব করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা লোকমান আহমদ। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন শায়খুল হাদিস হিলাল উদ্দিন আহমদ ও মাওলানা ইউসুফ খাদিমনীসহ দেশবরেণ্য আলেম-ওলামাগণ।
তাফসীর পেশ করবেন দেশের খ্যাতনামা ইসলামি চিন্তাবিদ ও বক্তারা। তাঁদের মধ্যে রয়েছেন—
মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক ফেনী, মুফতি রিজওয়ান রফিকী ঢাকা, মুফতি মুন্তাসিম বিল্লাহ আতীকী ঢাকা, মুফতি শরীফ উদ্দিন কাসেমী বগুড়া, মাওলানা মুফতি ক্বারী আহমদ সোরেজী মাধবপুরী, মাওলানা সাইদ আহমদ পাথিবিলীসহ আরও অনেকে। এছাড়াও খুলনা, কুমিল্লা, কিশোরগঞ্জ ও বিভিন্ন জেলার বিশিষ্ট আলেমগণ আলোচনায় অংশ নেবেন।
আয়োজক কমিটি জানায়, পবিত্র কুরআনের সঠিক শিক্ষা ও আদর্শ সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই নিয়মিতভাবে এই তাফসীর মাহফিলের আয়োজন করা হচ্ছে। মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানদের দলে দলে উপস্থিত হয়ে তাফসীর শ্রবণ করার আহ্বান জানানো হয়েছে।
মাহফিল সফল করতে এলাকাবাসীসহ সর্বস্তরের মুসল্লিদের সহযোগিতা কামনা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :