

জামেয়া ইসলামিয়া বহরগ্রামের ১৪৪৬-৪৭ হি. শিক্ষাবর্ষের পবিত্র কোরআনের সবক, দাওরায়ে হাদিসের খতমে বোখারী ও দোয়া মাহফিল মঙ্গলবার জামেয়ার হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন প্রথিতযশা শায়খুল হাদীস, বহু গ্রন্থ প্রণেতা হাফিজ মাওলানা শায়খ মাহমূদ হোসাইন।
উপস্থিত ছিলেন জামেয়ার মুহতামিমম, সম্মানিত আসাতিজায়ে কেরাম, এলাকার যুবক-মুরুব্বিয়ানে কেরাম, আইম্মায়ে মাসাজিদসহ জামেয়ার শিক্ষার্থীরা।
এবছর ১৭জন পবিত্র কোরআনের সবক ও ০৯ জন দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। গুরুত্বপূর্ণ নসিহত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আপনার মতামত লিখুন :