গোলাপগঞ্জের বারকোটে জমিয়ত মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের উঠান বৈঠক


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৫, ১৭:১৩ /
গোলাপগঞ্জের বারকোটে জমিয়ত মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের উঠান বৈঠক

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বারকোট গ্রামে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় জামেয়া ইসলামীয়া বারকোট মাদ্রাসার পাশে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

মাওলানা নাজির আহমদ বারকোটির সভাপতিত্বে ও উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা ফয়সল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেজুর গাছের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম গোলাপগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা মাহফুজ আহমদ, যুগ্ম সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসমাইল আহমদ, মাওলানা শিব্বির আহমদ,জমিয়তে উলামায়ে ইসলাম মক্কা শাখার সভাপতি মাওলানা সুহেল আহমদ, উপজেলা যুব জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মাওলানা আম্মার আহমদ, পৌর জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মাওলানা খালেদ আহমদ।

হাফিজ ফাহিম আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা ছালেহ আহমদ, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আব্দুল করিম, বিশিষ্ট মুরব্বি হাজী মানিক মিয়া, ছাত্র জমিয়ত উপজেলা শাখার সভাপতি আবু সালেহ উসমান, ছাত্র জমিয়ত ইউনিয়ন শাখার সহ সভাপতি গোলাম কিবরিয়া।

উঠান বৈঠকে নেতাকর্মীরা আগামী সংসদ নির্বাচনে খেজুর গাছের পক্ষে সমর্থন ও ভোট দেওয়ার আহবান জানান ।