নগর মহিলা মাদরাসা পরিদর্শন করলেন জমিয়ত মনোনীত প্রার্থী হাফিয মাওলানা ফখরুল ইসলাম


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৫, ১৩:০৪ /
নগর মহিলা মাদরাসা পরিদর্শন করলেন জমিয়ত মনোনীত প্রার্থী হাফিয মাওলানা ফখরুল ইসলাম

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে মাদরাসাতুল বানাত আল ইসলামিয়া নগর মহিলা মাদরাসা পরিদর্শন করলেন জমিয়ত মনোনীত প্রার্থী হাফিয মাওলানা ফখরুল ইসলাম।

শনিবার বাদ যুহর মাদরাসা পরিদর্শনে আসলে কর্তৃপক্ষ অবকাঠামো ও শিক্ষা সংক্রান্ত বিষয় ঘুরে দেখেন। এবং ভূয়সী প্রশংসা করেন।

এরপর তার সম্মানে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মাদরাসার মুহতামিম মাওলানা ফরিদ উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান নোমান, মাদরাসার শুরা ও আমেলার সদস্য আব্দুন নুর, শিক্ষাসচিব মাওলানা জসিম উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ।

প্রার্থীর পক্ষে সঙ্গীত পরিবেশন করেন ছাত্র জমিয়তের কর্মী আফছর আহমদ।

মাওলানা ফখরুল ইসলাম বলেন, সংসদে প্রতিনিধিত্বের সুযোগ হলে মহিলা মাদ্রাসা সমূহে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যাতে মহিলা মাদরাসার শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে নিজেদের কর্মসংস্থানের সুযোগ পায়। তিনি নগর মহিলা মাদরাসায় ২ মাসের সেলাই প্রশিক্ষণ আয়োজনেরও ঘোষণা দেন।