

গোলাপগঞ্জ প্রতিনিধি: জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণে বিশিষ্ট শিল্পপতি ও গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনের বিএনপির কর্ণধার ফয়সল আহমদ চৌধুরীর পক্ষ থেকে পাঁচশত মক্তব বই প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার এক শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিল পূর্বে বোর্ড সভাপতি মাওলানা খায়রুল আমিন আনওয়ারী বিশিষ্ট শিল্পপতি ও গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনের বিএনপির কর্ণধার ফয়সল আহমদ চৌধুরীর দ্বীনি এই সহযোগীতাকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করেন। আগামী দিনে বোর্ডের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করায়ও সাধুবাদ জানান। এবং দোয়া পরিচালনা করেন।
বোর্ডের সাধারণ সম্পাদক হাফিয নোমান মাহফুজের পরিচালনায় দোয়া মাহফিলে ফয়সল আহমদ চৌধুরীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শুয়াইব খাঁন ও মাওলানা কামরুল ইসলাম।
শুক্রবার ২১ নভেম্বর ২৫ ইং রাত ৯টার সময় ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ২য় তলায় উপস্থিত ছিলেন বোর্ডের উপদেষ্টা সদস্য মাওলানা আজিজুর রহমান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আলিম উদ্দিন, সুনামপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব হাফিয মাওলানা আলা উদ্দিন, নগর ঈদগাহ জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা বিলাল আহমদ, মক্তব প্রতিনিধি হাফিয কয়েছ আহমদ, ইসমাইল আলী, মাওলানা লোকমান উদ্দিন, হাফিয ফয়সল আহমদ, মাহবুব হুসাইন জাকির প্রমুখ।
আপনার মতামত লিখুন :