

সাকিব আখতার খান
সিলেটের গোলাপগঞ্জে জন্ম আমার
এই মাটির গন্ধে মিশে সুখের আহার।
সবুজ ধানের মাঠে
কুয়াশা ঢেকে থাকে
সেই মাটিতে শিখেছি
জীবনকে ভালোবেসে থাকা।
গোলাপগঞ্জের ছেলে
এটাই আমার গর্ব
এই মাটি,এই মানুষ
জীবনের সুরমা নদীর ধ্রুব।
দূরে গিয়েও মন টানে বারবার
গোলাপগঞ্জের ছেলে
এটাই আমার অহংকার।
বৃষ্টিভেজা পথগুলো বলে গল্প পুরনো
স্মৃতিরা খেলে সেখানে ছুঁয়ে যায় মনে যত অনুভবগুলো ।
মাটির গন্ধে ভরে ওঠে হৃদয়
এই শহর ছাড়া যেন কিছুই লাগে না প্রিয়।
গোলাপের মতো ফুটেছে এই শহর
ধুলোবালি,গাছপালা
নদীর কাব্যঘর।
জীবন শিখেছি এখানেই
স্বপ্ন বুনেছি
এই শহরের মাটিতেই বারবার ফিরে এসেছি ।
আপনার মতামত লিখুন :