

গোলাপগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সপ্না বেগম চেক নিয়ে ব্যাংকে গিয়েছিলেন তার নিজের একাউন্ট থেকে টাকা উঠাতে। কিন্তু ব্যাংক তাকে টাকা না দিয়েই ফিরিয়ে দিয়েছে। সোমবার (২৮ অক্টোবর) এ ঘটনাটি ঘটে।
এই বিষয়টি নিয়ে তিনি বলেন গোলাপগঞ্জ ন্যাশনাল ব্যাংক শাখায় গিয়েছিলাম টাকা উঠাতে। ব্যাংক থেকে বললো ক্যাশ সংকট। টাকা দিতে পারবে না। জানতে চাইলাম কত দিন ধরে এই অবস্থা? উপস্থিত গ্রাহকরা জানালেন, ১ মাস ধরে ব্যাংক টাকা দিচ্ছে না।
আরেকজন গ্রাহক বলেন,আমার ছেলে হাসপাতালে আমারে মাত্র ৩ হাজার টাকা দিয়েছেন, আমি কান্না করে বলছি তারপর ও তারা বলে টাকা নেই।
আসাব উদ্দিন নামে একজন গ্রাহক বলেন, এ কেমন অদ্ভুত কথা। আমার টাকা আমায় দিতে কেনো এমন অপরাগতা! এই ব্যাংক কি দেউলিয়াত্বের দিকে! তা না হলে কেনো এমন গ্রাহক হয়রানি? সংশ্লিষ্টরা কি এসি রুমে বসে বসে কেবল আঙুল চুষেন। মানুষ কোথায় নিরাপত্তার জন্য টাকা রাখবে? নিজের প্রয়োজনে টাকা যদি না পাই।
এদিকে আজ দুপরে টাকা না দেওয়াতে গ্রাহকরা উত্তেজিত হয়ে ব্যাংকে তালা মেরে রাখেন পরে গোলাপগঞ্জ মডেল থানা এসে গ্রাহকদের বুজিয়ে তালা মুক্ত করেন। খোঁজ নিয়ে জানা গেছে, গোলাপগঞ্জের ব্যস্ততম এলাকা চৌমোহনায় ন্যাশনাল ব্যাংক পিএলসি গোলাপগঞ্জ শাখা। প্রতিদিন শতাধিক গ্রাহক টাকা উঠাতে গিয়ে টাকা না পেয়ে ফিরে যাচ্ছেন। নিজের টাকা ব্যাংক থেকে উঠাতে না পারায় অনেকেই সমস্যা পোহাতে হচ্ছে।
গোলাপগঞ্জ ন্যাশনাল ব্যাংক ম্যানেজার মোঃ মোজাম্মেল হক বলেন, আমাদের সারাদেশে এমন সমস্যা হচ্ছে, আমরা হেড অফিসের সাথে যোগাযোগ করছি, আশা করি শীঘ্যরই এ বিষয়ে সমাদান হবে।আমরা গ্রাহকদের বলছি একটু ধৈর্যধারণ করুন।
আপনার মতামত লিখুন :