সিলেটের ৫টিসহ যেসব আসনে প্রার্থী পরিবর্তন করতে পারে বিএনপি


admin প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৫, ১২:৩৬ /
সিলেটের ৫টিসহ যেসব আসনে প্রার্থী পরিবর্তন করতে পারে বিএনপি

২৩৭ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই কিছু আসনে বিতর্কিত, বার্ধক্যজনিত সমস্যা, সংস্কারপন্থি, অযোগ্য, কম জনপ্রিয়তা ও হাইব্রিড নেতা মনোনয়ন পাওয়ায় তৃণমূলে বাড়ছে দলীয় কোন্দল। এসব আসন নিয়ে কিছুটা বেকায়দায় পড়েছে দলটি। দাবি উঠেছে প্রার্থী পরিবর্তনের।

৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদক সম্মেলনের মাদ্যমে ২৩৭ আসনে প্রাতমিক মনোনীত প্রার্থী ঘোসনার পর মাদারীপুর-১ আসনে বিতর্কিত কামাল জামাল মোল্লার প্রার্থিতা স্থগিত হয়েছে। এ ছাড়া সিলেট বিভাগের ৫টি সহ অর্ধশতাধিক আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে এখনো চলছে বিক্ষোভ ও মিছিল।

বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, যেসব আসনে প্রার্থী নিয়ে বিতর্ক রয়েছে, সেসব আসনে পরিবর্তন হতে পারে। সবমিলিয়ে ৩০টির মতো আসনে এই পরিবর্তন আসতে পারে।

এর মধ্যে প্রার্থী পরিবর্তনের প্রবল আলোচনায় রয়েছে যে সব আসন তার মধ্যে উল্লেখ যোগ্য হলো: সিলেট-৩ ও ৬, মৌলভীবাজার-২, সুনামগঞ্জ-১, হবিগঞ্জ-৪, ঢাকা-৫, ঢাকা-১২, চাঁদপুর-৪, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া), মাগুরা-২, কুষ্টিয়া-৪, টাঙ্গাইল-৩ (ঘাটাইল), নেত্রকোনা-৫ (পূর্বধলা উপজেলা), সিরাজগঞ্জ-৩, নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া), চট্টগ্রাম-২, ৪, ১২, ১৩ ও ১৬, ফেনী-২, গাইবান্ধা-৪, ব্রাহ্মণবাড়িয়া-৫, দিনাজপুর-১, ২ ও ৪; নরসিংদী-৪, সাতক্ষীরা-২ ও ৩; নাটোর-১; জামালপুর-২; টাঙ্গাইল-১, নীলফামারী-৪; কুষ্টিয়া ২ ও ৩; বান্দরবান, শেরপুর-২, জয়পুরহাট-১ ও ২; ময়মনসিংহ-৩, ৬, ৯ ও ১১, মুন্সীগঞ্জ–১; কিশোরগঞ্জ-৫; কুমিল্লা-৫, ৬ ও ১০; কুড়িগ্রাম–১ ও ৩; রাজশাহী-১, ৩ ও ৪; ব্রাহ্মণবাড়িয়া-৫; রাজবাড়ী–২; নওগাঁ-১, ৩ ও ৪ এবং পাবনা-৪।

এসব আসনে প্রার্থী পরিবর্তনের জন্য আন্দোলন ও রিভিউ করার জন্য তৃণমূলের দবি জোরালো ভাবে উত্তাপন করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি বড় দল। মনোনয়ন ঘোষণার পর কিছু আসনে আপত্তি উঠতে পারে- এটা স্বাভাবিক ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘এটা দলের প্রাথমিক তালিকা। চূড়ান্ত তালিকা নয়। প্রয়োজনে যেকোনো সময় তালিকায় পরিবর্তন আসতে পারে।’