দেশে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার


admin প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৫, ১৪:৫৭ /
দেশে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার

দেশে বর্তমানে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার রয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চলতি বছর তৃতীয়বারের মতো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, দেশে বর্তমানে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন।

সচিব আরও জানান, চলতি বছর ২ মার্চ ইসির দেওয়া তথ্য অনুযায়ী দেশে ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।