

ছাত্র জমিয়ত বাঘা ইউনিয়ন শাখা ৫ নং ওয়ার্ড শাখা পূর্ণগঠন সম্পন্ন হয়েছে।
বৃগস্পতিবার (১৩-১১-২০২৫ ইংরেজি) বাদ মাগরিব ইউনিয়ন জমিয়ত অফিসে আব্দুল মালিকের সভাপতিত্বে ও জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব জমিয়ত বাঘা ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ মাওলানা আতিকুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাঘা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজ খুবাইব বিন জামিল, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাখা অর্থ সম্পাদক হাফিজ আলাউদ্দিন।
এসময় প্রধান বক্তা হাফিজ খুবাইব উনার বক্তব্যে বলেন, জমিয়ত হচ্ছে শায়খে বাঘা সহ অসংখ্য আলেম উলামাদের রেখে যাওয়া আমানত, দ্বীন ইসলাম ও দেশের অতেন্দ্র প্রহরী। জমিয়তের শাখা হলো ছাত্র জমিয়ত। ছাত্র জমিয়ত আগে ছাত্রদের ব্যাক্তিগঠনের দিকে মনোযোগ দেয়৷ পরবর্তী দেশ ও জাতির কল্যাণে কাজ করার নিমিত্তে ছাত্র সেনা তৈরী করে।
এসময় তিনি সকলের উদ্দেশ্যে সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা করেন। এবং দেশের এহেন পরিস্থিতিতে চোখ-কান খোলার রাখার উদাত্ত আহবান জানান।
এসময় ওয়ার্ডের স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে মাওলানা আতিকুর রহমান সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
আপনার মতামত লিখুন :