গোলাপগঞ্জে রাফি চৌধুরী ইমন মেধাবৃত্তি প্রদান সম্পন্ন


admin প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ০৬:৫৩ /
গোলাপগঞ্জে রাফি চৌধুরী ইমন মেধাবৃত্তি প্রদান সম্পন্ন

গোলাপগঞ্জে রাফি চৌধুরী ইমন মেধাবৃত্তি প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক রাফি চৌধুরী ইমন নামানুসারে প্রবর্তিত ‘ রাফি চৌধুরী ইমন ’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে|
বুধবার (২১ জুলাই) দুপুর ২টায় উপজেলার ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেষ সেলিমুজ্জামান সভাপতিত্ব করেন|
প্রভাষক রায়হান আহমদের সঞ্চলনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ|
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ভাদেশ্বর ইউনিয়নে জন্ম নিয়েছেন অনেক ক্ষণজন্মা ব্যক্তিরা| যাদের কৃতিত্বের কারনে বিশ্বের যে কোন প্রান্তে বাংলাদেশের ভাদেশ্বর ইউনিয়নে বাড়ি বললেই এক কথায় চিনে ফেলে| আমি মনে করি আজকে যারা রাফি চৌধুরী ইমন মেধাবৃত্তি যাদেরকে দেওয়া হয়েছে| তাদের মধ্যে হয়ত কেউ না কেউ এরকম কৃতিত্বের স্বাক্ষর রাখবে বলে আমি আশাকরি|
তিনি আরোও বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধিতে এ ধরনের মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে| ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত রাখার ওপর তারা গুরুত্বারোপ করেন|
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব ময়নুল হক, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবদুল মতিন, তারেক জলিল মাস্টার, এডভোকেট সালমান আহমদ, মিলাদ হোসেন ও রাফি চৌধুরী ইমনের গর্ভধারণী মা হুসনা খানম চৌধুরী|