

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নির্বাচনে নজরুল-মুহিব-মুকিত পরিষদের পূর্ণাঙ্গ প্যানেলের মনোনয়নপত্র জমা
লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যভিত্তিক সামাজিক ও মানবিক সংগঠন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে-এর আসন্ন কার্যকরী কমিটির নির্বাচনকে সামনে রেখে নজরুল-মুহিব-মুকিত পরিষদ তাদের পূর্ণাঙ্গ প্যানেলের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়েছে এবং প্রবাসী গোলাপগঞ্জবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা আরও বৃদ্ধি পেয়েছে।
গত ১৪ জুলাই (সোমবার) লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক ডেপুটি মেয়র আবুল মনসুর অহিদ আহমেদের নিকট প্যানেলের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ মুরুব্বি আঙ্গুর মিয়া, সাবেক প্রতিষ্ঠাতা সদস্য সচিব তাজুল ইসলাম, সাবেক সভাপতি ফেরদৌস আলম, বেলাল হোসেন, আবুল কালাম, সাবেক কোষাধ্যক্ষ জিয়াউল ইসলাম শামীম, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ ও মনজুর আহমেদ শাহনাজ, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল বাছির, নবনির্বাচিত অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার মো. জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গুলজার হোসেন, সাবেক সহ-সভাপতি মোর্শেদ আলম চৌধুরী রাহি, কমিউনিটি নেতা মুজিবুর রহমান আরজু, সাবেক শিক্ষা সম্পাদক তারেক রহমান ছানুসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নজরুল-মুহিব-মুকিত পরিষদের পক্ষে সভাপতি পদে সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মহিবুল হক, কোষাধ্যক্ষ পদে মুকিতুর রহমান মনোনয়নপত্র জমা দেন। এছাড়া সহ-সভাপতি পদে নজরুল ইসলাম, ইসলাম উদ্দিন, মনজুর আহমেদ শাহনাজ ও লুৎফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে কামরুল আলম, সহ-কোষাধ্যক্ষ পদে বাবরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে কামরুজ্জামান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জি. এম. অপু শাহরিয়ার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে গোলাম মোস্তফা লিমন, সদস্য বিষয়ক সম্পাদক পদে আমির হোসেন, ফান্ডরেইজিং বিষয়ক সম্পাদক পদে সাংবাদিক সৈয়দ নাদির আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে আহমেদ হোসেন, ক্রীড়া সম্পাদক পদে আসাদুর রহমান সুফিয়ান এবং নির্বাহী সদস্য পদে বেলাল হোসেন, সাব্বির আহমেদ শাহেদ, এতোয়ার হোসেন মুজিব, মুজিবুর রহমান, মাহবুবুর রহমান চৌধুরী, সাদেক আহমেদ, হোসেন আলী তাজ, মোহাম্মদ ময়নুল হোসেন, আব্দুল কাদের জিলানী, মো. রেজাউল ইসলাম বিল্লাহ ও বজলুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা করতালির মাধ্যমে প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় নির্বাচনে ঐক্য, সৌহার্দ্য ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার আবুল মনসুর অহিদ আহমেদ বলেন, “আজ আমরা একটি পূর্ণাঙ্গ প্যানেলের মনোনয়নপত্র গ্রহণ করেছি। নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী অন্য যেকোনো প্যানেলকে ১৫ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যা ৭টার মধ্যে তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।”
উল্লেখ্য, আগামী ১৬ আগস্ট অনুষ্ঠিতব্য গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে-এর কার্যকরী কমিটির নির্বাচনকে ঘিরে যুক্তরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। একাধিক প্যানেলের অংশগ্রহণের সম্ভাবনায় নির্বাচনকে ঘিরে প্রবাসী কমিউনিটিতে ব্যাপক আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আপনার মতামত লিখুন :