গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে নির্বাচনে সদস্য নিবন্ধন সম্পন্ন,সদস্য ফি থেকে সংগৃহীত ৫১ হাজার ৯০০ পাউন্ড


admin প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ১৭:৩৫ /
গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে নির্বাচনে সদস্য নিবন্ধন সম্পন্ন,সদস্য ফি থেকে সংগৃহীত ৫১ হাজার ৯০০ পাউন্ড

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে নির্বাচনে সদস্য নিবন্ধন সম্পন্ন,সদস্য ফি থেকে সংগৃহীত ৫১ হাজার ৯০০ পাউন্ড
নিজস্ব প্রতিবেদক (লন্ডন): আগামী ১৬ আগস্ট অনুষ্ঠিতব্য গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে-এর কার্যকরী কমিটির নির্বাচনকে সামনে রেখে ভোটার হিসেবে সদস্য নিবন্ধন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। নিবন্ধনের শেষ দিন পর্যন্ত দুটি নির্বাচনী প্যানেলের মাধ্যমে মোট ৩০২ জন সদস্যের আবেদন গৃহীত হয়েছে। এর মাধ্যমে সংগঠনের তহবিলে ৫১ হাজার ৯০০ পাউন্ড জমা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদপ্রার্থী মাসুক আহমেদের নেতৃত্বাধীন মাসুক-শুকুর প্যানেল থেকে ১৪২ জন এবং নজরুল-মুহিব প্যানেল থেকে ১৬০ জন সদস্য নিবন্ধনের আবেদন করেন। উভয় প্যানেলের সমন্বিত প্রচেষ্টায় সদস্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হয়।
<span;>সদস্য নিবন্ধন কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার আবুল মনসুর অহিদ আহমেদ-এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনার শামীম আহমেদ, ভারপ্রাপ্ত সভাপতি আফসারুল ইসলাম এবং মেম্বারশিপ সেক্রেটারি সিদ্দিকুর রহমান অলি ওয়াদুদ উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সায়েদ আহমদ সাদ, ফেরদৌস আলম, তমিজুর রহমান রঞ্জু, বেলাল হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য-সচিব তাজুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী মাসুক আহমেদ, কোষাধ্যক্ষ মিকাইল আহমেদ চৌধুরী, উপদেষ্টা রফিকুল ইসলাম নজরুল, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মহিবুল হক, প্রবীণ মুরুব্বী মাওলানা শওকত আলী, আব্দুল মতিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমেদ, সাবেক প্রচার সম্পাদক সাদেক আহমেদ, তরুণ সংগঠক মিসবাহুল হক মাসুম, বর্তমান প্রচার সম্পাদক আলী হোসেন, ইকবাল হোসেন, সালেহ আহমেদ, হাসান আহমেদসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, আগামী ১৬ আগস্টের নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বগ্রহণযোগ্য পরিবেশে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন, প্রার্থীবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রবাসে গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী এই সামাজিক ও মানবিক সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।