

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস (ইউকে) নির্বাচনে ফান্ডরাইজিং সেক্রেটারি পদে মনোনয়ন দাখিল করলেন সাংবাদিক সৈয়দ নাদির আহমদ
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস (ইউকে)-এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ উপলক্ষে নজরুল-মুহিব-মুকিত পরিষদ থেকে ফান্ডরাইজিং সেক্রেটারি পদে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন জিবি টেলিভিশনের ম্যানেজিং ডিরেক্টর ও সাংবাদিক সৈয়দ নাদির আহমদ।
মনোনয়নপত্র দাখিলের পর তিনি সংগঠনের সকল সম্মানিত সদস্যের প্রতি দোয়া, আন্তরিক সহযোগিতা ও মূল্যবান ভোট কামনা করেন। তিনি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস (ইউকে)-এর মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। পাশাপাশি সংগঠনের সেবামূলক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং প্রবাসী ও স্বদেশের মানুষের মধ্যে সেতুবন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, নজরুল-মুহিব-মুকিত পরিষদের নেতৃবৃন্দ ও সমর্থকরা সৈয়দ নাদির আহমদের মনোনয়নকে স্বাগত জানিয়ে তাঁর বিজয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। তারা সংগঠনের সকল সদস্যের কাছে ফান্ডরাইজিং সেক্রেটারি পদে সৈয়দ নাদির আহমদের পক্ষে সমর্থন ও ভোট কামনা করেছেন।
উল্লেখ্য, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস (ইউকে)-এর দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৬ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :