গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস (ইউকে) নির্বাচনে ফান্ডরাইজিং সেক্রেটারি পদে মনোনয়ন দাখিল করলেন সাংবাদিক সৈয়দ নাদির আহমদ

admin প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ০৬:৪৩ /
গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস (ইউকে) নির্বাচনে ফান্ডরাইজিং সেক্রেটারি পদে মনোনয়ন দাখিল করলেন সাংবাদিক সৈয়দ নাদির আহমদ

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস (ইউকে) নির্বাচনে ফান্ডরাইজিং সেক্রেটারি পদে মনোনয়ন দাখিল করলেন সাংবাদিক সৈয়দ নাদির আহমদ

নিজস্ব প্রতিবেদক :  গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস (ইউকে)-এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ উপলক্ষে নজরুল-মুহিব-মুকিত পরিষদ থেকে ফান্ডরাইজিং সেক্রেটারি পদে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন জিবি টেলিভিশনের ম্যানেজিং ডিরেক্টর ও সাংবাদিক সৈয়দ নাদির আহমদ।
মনোনয়নপত্র দাখিলের পর তিনি সংগঠনের সকল সম্মানিত সদস্যের প্রতি দোয়া, আন্তরিক সহযোগিতা ও মূল্যবান ভোট কামনা করেন। তিনি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস (ইউকে)-এর মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। পাশাপাশি সংগঠনের সেবামূলক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং প্রবাসী ও স্বদেশের মানুষের মধ্যে সেতুবন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, নজরুল-মুহিব-মুকিত পরিষদের নেতৃবৃন্দ ও সমর্থকরা সৈয়দ নাদির আহমদের মনোনয়নকে স্বাগত জানিয়ে তাঁর বিজয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। তারা সংগঠনের সকল সদস্যের কাছে ফান্ডরাইজিং সেক্রেটারি পদে সৈয়দ নাদির আহমদের পক্ষে সমর্থন ও ভোট কামনা করেছেন।
উল্লেখ্য, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস (ইউকে)-এর দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৬ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।