গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী কাওসার হোসেন কোরেশী


admin প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ০৭:৫২ /
গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী কাওসার হোসেন কোরেশী

নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ:

আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাওসার হোসেন কোরেশীকে দলীয় একক প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেছে গোলাপগঞ্জ উপজেলা জামায়াত।

রবিবার ১২ জুলাই ২০২৬ ইং গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের এক সভা থেকে এ ঘোষণা দেন সিলেট জেলা জামাতের আমীর মাওলানা হাবিবুর রহমান।

গোলাপগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভার সভা থেকে সর্বসম্মতিক্রমে সকল নেতৃবৃন্দ জেলা আমীরের ঘোষণা সহমত পোষণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামাতের আমীর মাওলানা হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, জৈন্তা উপজেলার সাবেক চেয়ারম্যান সিলেট জেলা জামায়াতের সেক্রেটারী জয়নাল আবেদীন, জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের আমীর জামাল আহমদ, সেক্রেটারী হাবিবুল্লাহ দস্তগীর, গোলাপগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর রেহান উদ্দিন রায়হান, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী এহতেশামুল আলম জাকারিয়া, গোলাপগঞ্জ উপজেলা সূরা ও কর্মপরিষদ সদস্য রাসেল আহমদ, মাষ্টার রশিদ আহমদ, কবির আহমদ, এবং গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের ১১ টি ইউনিয়ন ও পৌরসভার জামায়াত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর সভাপতি ব্যারিস্টার কাওসার হোসেন কোরেশী প্রবাসে দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ব্যারিস্টার কাওসার হোসেন কোরেশী গোলাপগঞ্জের উন্নয়ন, সুশাসন এবং আধুনিক, জনবান্ধব উপজেলা গঠনের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।

গোলাপগঞ্জকে একটি উন্নত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনের মাধ্যমে এগিয়ে নেওয়াই তাঁর মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং প্রবাসী-স্থানীয় জনগণের মধ্যে আরও কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি।