জিবি টেলিভিশনের বর্ষপূর্তি অনুষ্ঠানে চারভাই মিডিয়ার সম্মাননা প্রদান


admin প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৬, ০৮:৩০ /
জিবি টেলিভিশনের বর্ষপূর্তি অনুষ্ঠানে চারভাই মিডিয়ার সম্মাননা প্রদান

জিবি টেলিভিশনের বর্ষপূর্তি অনুষ্ঠানে চারভাই মিডিয়ার সম্মাননা প্রদান

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন জিবি টেলিভিশনের নবম বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা ও সম্মাননা জানিয়েছে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম চারভাই মিডিয়া।
শুক্রবার অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠান, আলোচনা সভা ও স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে চারভাই মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন ইমরান ও তাঁর টিমের পক্ষ থেকে জিবি টেলিভিশনের চেয়ারম্যান মোঃ বদরুল আলম-এর হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৬ আনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে চারভাই মিডিয়ার এই সম্মাননা প্রদানকে জিবি টেলিভিশনের প্রতি ভালোবাসা, আন্তরিকতা ও গণমাধ্যমের পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়। জিবি টেলিভিশনের পক্ষ থেকে চারভাই মিডিয়ার কর্ণধার ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।