

গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান গ্রেফতার
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ বৈষম্যবিরোধী হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান আহমদ (৩০)-কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত হাসান আহমদ চন্দরপুর গ্রামের বাসিন্দা। তিনি বারাম উদ্দিন ও আয়শা বেগমের ছেলে।
পুলিশ জানায়, সোমবার (৬ জুলাই ২০২৬) ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে গোলাপগঞ্জ থানার চন্দরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, “বৈষম্যবিরোধী হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি হাসান আহমদকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।”
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :