এক ধাক্কায় ৩৫৭ টাকা কমল এলপিজির দাম


admin প্রকাশের সময় : জুলাই ২, ২০২৬, ১৫:০৬ /
এক ধাক্কায় ৩৫৭ টাকা কমল এলপিজির দাম

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজির) নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৮৫ টাকা থেকে ৩৫৭ টাকা কমিয়ে ১৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

 

এ ছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।সবশেষ ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।এ ছাড়া অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।