সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আব্দুল হাদী পাভেলকে শুভেচ্ছা

admin প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ১৯:৪০ /
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আব্দুল হাদী পাভেলকে শুভেচ্ছা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আব্দুল হাদী পাভেলকে শুভেচ্ছা

গোলাপগঞ্জের কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাভেল সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে গোলাপগঞ্জের প্রথম অনলাইন টিভি জিবি টেলিভিশন পরিবার ।
এক শুভেচ্ছা বার্তায় জিবি টেলিভিশন কর্তৃপক্ষ বলেন, ব্যবসায়ী সমাজের আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবে আব্দুল হাদী পাবেল এ গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন। তাঁর নেতৃত্ব, দক্ষতা ও অভিজ্ঞতা সিলেটের ব্যবসায়ী সমাজের উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বার্তায় আরও বলা হয়, গোলাপগঞ্জের একজন কৃতি সন্তান হিসেবে তাঁর এ অর্জন গোটা উপজেলার জন্য গর্বের। ভবিষ্যতে তিনি ব্যবসায়ী সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনের অগ্রযাত্রায় আরও কার্যকর ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করা হয়।
গোলাপগঞ্জের প্রথম অনলাইন টিভি জিবি টেলিভিশনের পক্ষ থেকে আব্দুল হাদী পাবেলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়েছে।