বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার অভিষেক ও ইমাম সম্মেলন


admin প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ১১:১৩ /
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার অভিষেক ও ইমাম সম্মেলন

স্টাফ রিপোর্ট: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির অভিষেক ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টার সময় ঢাকাদক্ষিণ ডাকবাংলোয় শাখা সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে ও তা’লিম তারবিয়্যাত সম্পাদক হাফিয নোমান মাহফুজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হক।

আন্তর্জাতিক সম্পাদক মুফতি আফজল হুসাইনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শপথবাক্য পাঠ করান ইমাম সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট মাওলানা এহসান উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দীন ভুঁইয়া, গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিন, সাধারণ সম্পাদক হাফিয মাওলানা এনামুল হক, ঢাকাদক্ষিণ ইউপি শাখার উপদেষ্টা মুফতি খায়রুল আমিন মাহমুদী, ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুল্লাহ মাসরুর আকুনী, জাতীয় গণমাধ্যম অব কমিশনের সিলেট বিভাগীয় সদস্য কামরান উদ্দিন বাদল।

উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল হামিদ বারকোটি, শাখার উপদেষ্টা হাফিয মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা তাজুল ইসলাম, সহ সভাপতি মাওলানা বিলাল আহমদ, মাওলানা আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক মাওলানা আফজল হুসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন হেলালী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আবুল খায়ের সহ কমিটির দায়িত্বশীলবৃন্দ ও বিভিন্ন মসজিদের আইম্মায়ে মাসাজিদ।