বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন


admin প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ১২:৫৫ /
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক প্রস্তাবিত কমিটি গঠন করা হয়েছে।

গত শনিবার সংগঠনের অনুমোদিত এ কমিটিতে ২৯ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদ ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মো. আব্দুল মতিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাফিজ মাওলানা এনামুল হক।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সহ-সভাপতি: মাওলানা আঃ মালিক জালালী, মাওলানা বাহার উদ্দিন ও মাওলানা আব্দুল হালিম, সহ-সাধারণ সম্পাদক: মাওলানা জিবান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক: মাওলানা আমীর উদ্দিন জালালী, অর্থ সম্পাদক: মাওলানা আব্দুস সুবহান (সুপার), প্রচার ও প্রকাশনা সম্পাদক: মাওলানা মাহমুদুল হক, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুর রহিম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক: মাওলানা শাব্বির আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ আব্দুল বাসিত, পরিবেশ উন্নয়ন বিষয়ক সম্পাদক মাওলানা কামরুজ্জামান, মক্তব প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফিজ রহমত আলী, মসজিদ পাঠাগার বিষয়ক সম্পাদক মাওলানা মস্তাক আহমদ, আইসিটি সম্পাদক মাওলানা এমাদ উদ্দিন,  দফতর সম্পাদক মাওলানা মিসবাহ উদ্দিন, সহ দফতর  সম্পদক মাওলানা নাজমুল ইসলাম।
এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন – মাওলানা এনামুল হক, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল মালিক, মাওলানা আব্দুস সুবহান, মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা আব্দুস শহীদ, মাওলানা শাহজাহান আহমদ, হাফিজ আবুুল কামাল ।