শিশু-কিশোর ও যুব সমাজের নেতৃত্ব বিকাশে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমরান আহমদ চৌধুরী এমপি


admin প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ১৯:০৪ /
শিশু-কিশোর ও যুব সমাজের নেতৃত্ব বিকাশে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমরান আহমদ চৌধুরী এমপি

সিলেট-৬ (গোলাপগঞ্জ- বিয়ানীবাজার) আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, শিশু-কিশোর ও যুব সমাজের নেতৃত্ব বিকাশে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধ করতে স্কাউটিংকে আরো সম্প্রসারণ করতে হবে। মানবিক মূল্যবোধ , নিয়মানুবর্তিতা ও নেতৃত্ব গঠন করার জন্য স্কাউট আন্দোলনের ব্যাপক ভূমিকা রয়েছে। প্রায় ১ শত ২০ বছরের প্রাচীন এ সংগঠনটি বিশ্বব্যাপী একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন হিসেবে সমাদৃত। আগামীর বাংলাদেশ গড়তে প্রত্যেক শিক্ষার্থীদের স্কাউটিং এর আওতায় নিয়ে আসা দরকার।

তিনি বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের, ২৭ তম আঞ্চলিক মাল্টিপারপাস ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বৃহস্পতিবার রাত সাড়ে আট ঘটিকায় বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবাদ আয়োজিত তিন দিনব্যাপী ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সভাপতি , মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী।
আঞ্চলিক পরিচালক তাপস কান্তি গোলদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস,সিলেট অঞ্চলের সম্পাদক সৈয়দ মুনিম আহমদ রিমন।

বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার স্কাউটার মোহাম্মদ আব্দুল আজিজ এলটি , কোষাধ্যক্ষ মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস।ওয়ার্কশপে আঞ্চলিক উপকমিশনার বৃন্দ ছাড়াও সিলেট অঞ্চলের পাঁচটি সাংগঠনিক জেলার কমিশনার, সম্পাদক, স্কাউট লিডার ও কাব লিডারগন অংশগ্রহণ করছেন।