

লুৎফুর নেহার মেমোরিয়াল গার্লস স্কুল এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে আলীনগর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) আলীনগর ইউনিয়নের লুৎফুর নেহার মেমোরিয়াল গার্লস স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফনি ভূষণ পাল, বাস্তবায়ন কমিটির সদস্য মারুফ আহমদ চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা সরকারের এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, দেশব্যাপী পরিচালিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে এই কর্মসূচীর আয়োজন করে লুৎফুর নেহার মেমোরিয়াল গার্লস স্কুল, আলীনগর।
আপনার মতামত লিখুন :