

হিলফুল ফুযুল ব্লাড ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা সম্পন্ন । শুক্রবার ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানার বিখ্যাত চান মিয়ার আনারস বাগানে হিলফুল ফুযুল ব্লাড ফাউন্ডেশন, ঢাকাদক্ষিণ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত সভাপতি জনাব সাইদুল হক জাবের এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ ইকরামা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম নাজিম, সহ-সাংগঠনিক সম্পাদক রাহিম আহমদ, প্রচার সম্পাদক কাজী সৌরভ, সদস্য মাও সাজিদুর রহমান,সদস্য জাবেদ আহমদ, সদস্য রিফাত হক সহ এছাড়াও সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।
আলোচনা সভায় সংগঠনের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও সেবামূলক কর্মকাণ্ডকে বেগবান করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগির মাধ্যমে সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়।
এছাড়াও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম নাজিমের শুভ বিবাহ উপলক্ষে তাঁকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে সংগঠনের সাবেক সদস্য জাবেদ আহমদ দীর্ঘদিন বিদেশে অবস্থান শেষে দেশে প্রত্যাবর্তন করায় তাঁকেও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের আরেকটি বিশেষ আয়োজন ছিল সংগঠনের সকল দায়িত্বশীল ও সদস্যদের সম্মাননা প্রদান। তাঁদের মানবিক কর্মকাণ্ড ও সংগঠনের প্রতি নিষ্ঠাবান অবদানের স্বীকৃতিস্বরূপ সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরিশেষে, সংগঠনের উত্তরোত্তর সাফল্য, মানবসেবামূলক কার্যক্রমের সম্প্রসারণ এবং সকল সদস্যের কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :