গোলাপগঞ্জে প্রবাসী একতা পরিষদের উদ্যোগে ৫ প্রবাসীকে সংবর্ধনা


admin প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ১৬:২৯ /
গোলাপগঞ্জে প্রবাসী একতা পরিষদের উদ্যোগে ৫ প্রবাসীকে সংবর্ধনা

গোলাপগঞ্জে প্রবাসী একতা পরিষদের উদ্যোগে ৫ প্রবাসীকে সংবর্ধনা
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে প্রবাসী একতা পরিষদের উদ্যোগে পাঁচজন প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (১০ জুন) রাত ৮টায় গোলাপগঞ্জের জিবি টেলিভিশন হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রবাসীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, আর টিভির গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি অলিউর রহমান তামিম এবং জুবের আহমদ।
সংবর্ধিত অতিথিরা হলেন প্রবাসী একতা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য মো. লায়েক আহমদ লিপন এবং সদস্য রুস্তম আলী, আব্দুস সামাদ, মো. বাবুল আহমদ ও মো. হাসনু মিয়া।
এ সময় বক্তারা প্রবাসীদের দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের সম্মান জানাতে এবং প্রবাসীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও প্রবাসী একতা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।