

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাদির আহমদের মৃত্যু
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাদির আহমদ (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত কাদির আহমদ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের পনাইরচক মোকাম বাড়ির মৃত পুতুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন ) উপজেলার একটি সড়কে সিএনজি অটোরিকশা দুর্ঘটনার শিকার হলে গুরুতর আহত হন কাদির আহমদ। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তার স্বজনরা।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।
আপনার মতামত লিখুন :