

গোলাপগঞ্জের মেহেরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্রায় ২০টি দোকান
নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১১ নম্বর শরিফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৫ জুন) দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে বাজারের দোকান থেকে আগুনের দেখা যায় । মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে একের পর এক দোকান দাউদাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে মুদি দোকান, চায়ের দোকানসহ প্রায় ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
প্রাথমিকভাবে আগুনের কারণ জানা না গেলেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :