ঢাকাদক্ষিণে জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের ঈদ পুণর্মিলনী


admin প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ১৫:১৭ /
ঢাকাদক্ষিণে জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের ঈদ পুণর্মিলনী

জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের ঈদ পুণর্মিলনী ও মত বিনিময় সভা সম্পন্ন  হয়েছে।

অদ্য ০৫ জুন ২০২৬ ইংরেজি রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় জমিয়ত কার্যালয় মসজিদ মার্কেট ২য় তলায় সভা অনুষ্ঠিত হয়।

ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল্লাহ ইকরামার সঞ্চালনায় জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা শিব্বির আহমদ এর সভাপতিত্বে কুরআনে কারীম থেকে তিলাওয়াত করেন ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক ছাব্বির হুসেন রবিউল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ ইমাদ উদ্দিন, প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মাও. ফয়সল আহমদ, প্রধান বক্তা হিসাবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক মাও. তারেক আহমদ, বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিনের সাধারন সম্পাদক হাফিজ নাইম আহমদ ও গোলাপগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি আবু সালেহ উসমান।

আরো উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ সুলতান আবু নাদের, অর্থ সম্পাদক আফসার আহমদ,
সহ সাংগঠনিক সম্পাদক পাবেল আহমদ, সদস্য হুসাইন, আব্দুল্লাহ প্রমুখ।