গোলাপগঞ্জ সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক ছাবু খাঁ, সদস্য সচিব জামাল আহমদ


admin প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ১৮:৩৯ /
গোলাপগঞ্জ সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক ছাবু খাঁ, সদস্য সচিব জামাল আহমদ

গোলাপগঞ্জ সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক ছাবু খাঁ, সদস্য সচিব জামাল আহমদ

গোলাপগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল গোলাপগঞ্জ সদর ইউনিয়ন শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক কর্মী সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৭টায় স্থানীয় চৌঘরী বাজারস্থ সদর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
সভায় গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক জামাল আহমদের সভাপতিত্বে এবং লিলু আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আনোয়ার হোসেন।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ। তিনি বলেন, “দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। মুক্তিযোদ্ধা দল বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।”
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত আহ্বায়ক সাবু খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব।
এসময় আরও বক্তব্য রাখেন গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম রেকল, মওদুদ হোসেন চৌধুরী সুমন, আনোয়ার হোসেন ছয়ফুল, জাকির হোসেন, সাহেদ আহমদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মী সম্মেলনে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা, নতুন নেতৃত্ব তৈরির পাশাপাশি দলের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনের শেষপর্যায়ে সর্বসম্মতিক্রমে ছাবু খাঁ কে আহ্বায়ক এবং হাজী জামাল আহমদকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট গোলাপগঞ্জ সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বিএনপির ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংহত করতে সকল নেতাকর্মীর সহযোগিতা কামনা করেন।
সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।