

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১ নং বাঘা ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ১ নং বাঘা ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক শরফ উদ্দিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগ, আত্মত্যাগ ও মহান আদর্শের শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার যে শিক্ষা এই ঈদ বহন করে, তা ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হওয়া উচিত।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধ সমাজ গঠন করা। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি হিংসা-বিদ্বেষ ভুলে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
শরফ উদ্দিন ১ নং বাঘা ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে কোরবানির পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :