

ঈদুল আজহা উপলক্ষে গোলাপগঞ্জ পৌরবাসীকে মিনহাজ উদ্দিন চৌধুরীর শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোলাপগঞ্জ পৌরসভার সর্বস্তরের নাগরিকসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী মিনহাজ উদ্দিন চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা বহন করে। কোরবানির এই মহান আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে পারস্পরিক সৌহার্দ্য, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠন করা অত্যন্ত জরুরি। ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই প্রকৃত ঈদের তাৎপর্য ফুটে ওঠে।
মিনহাজ উদ্দিন চৌধুরী গোলাপগঞ্জ পৌরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণ। সকল বিভেদ ভুলে আমরা যেন একটি উন্নত, মানবিক ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে একসঙ্গে কাজ করতে পারি।”
তিনি দেশবাসীর পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের প্রতিও ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।
আপনার মতামত লিখুন :