ঈদ-উল-আযহা উপলক্ষে গোলাপগঞ্জ পৌরবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তোফায়েল হানিফের শুভেচ্ছা


admin প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ১২:১১ /
ঈদ-উল-আযহা উপলক্ষে গোলাপগঞ্জ পৌরবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তোফায়েল হানিফের শুভেচ্ছা

গোলাপগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণসহ সমগ্র পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ৫নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী তোফায়েল হানিফ। ঈদ উপলক্ষে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের চেতনায় সবাইকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তায় তোফায়েল হানিফ বলেন, ঈদ-উল-আযহা আমাদের মাঝে ত্যাগের মহিমা, পারস্পরিক সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা নিয়ে হাজির হয়। নিজের ভেতরের অহংকার ও হিংসা-বিদ্বেষ বিসর্জন দিয়ে একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে এই ঈদের শিক্ষা আমাদের অনুপ্রাণিত করুক।

তিনি আরও বলেন, ৫নং ওয়ার্ডের মানুষের সুখ-দুঃখে তিনি সবসময় পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। ওয়ার্ডবাসীর সার্বিক উন্নয়ন, নাগরিক অধিকার নিশ্চিত করা এবং একটি আধুনিক ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি ওয়ার্ডবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, জনসেবার মাধ্যমে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চান তিনি।

পরিশেষে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রতিটি পরিবারে শান্তি, সমৃদ্ধি ও আনন্দ বয়ে আসুক এই কামনা করে সবাইকে আবারও ঈদ মোবারক জানান কাউন্সিলর পদপ্রার্থী তোফায়েল হানিফ।