

সাবাহি মক্তব শিক্ষা বোর্ড ঢাকাদক্ষিণ এর ৭,৮ ও ৯নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে| মক্তব শিক্ষার পূণর্জাগরণের লক্ষ্যে ২৪ মে ২০২৬ ইং রবিবার বায়তুল জান্নাহ জামে মসজিদ জামিটিকি বাজারে বাদ যুহর অনুষ্ঠিত কাউন্সিলে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবাহি মক্তব শিক্ষা বোর্ড ঢাকাদক্ষিণ এর সাধারণ সম্পাদক হাফিয নোমান মাহফুজ ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনোয়ার হোসেন হেলালী|
মাওলানা আতাউর রহমান (আতা), হাফিয সাহাব উদ্দিন, মাওলানা হাবিবুর রহমানকে উপদেষ্টা করে মাওলানা আব্দুল করিমকে সভাপতি ও মাওলানা মুহিবুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মুফতি আফজাল হুসাইনকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়|
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ সভাপতি মাওলানা মোস্তফা আহমদ, হাফিয মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আব্দুল আলিম, সহ সাধারণ সম্পাদক হাফিয আব্দুল ওয়াহিদ, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব হুসাইন জাকির, হাফিয মাহমুদুল হাসান শাহান, অর্থ সম্পাদক জাকারিয়া আহমদ, সহ অর্থ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিয মাওলানা রশিদ আহমদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা বাশশার আহমদ, নির্বাহী সদস্য হাফিয আব্দুর রহমান, মাওলানা আশরাফ উদ্দিন, আশিকুর রহমান, আব্দুল হাফিজ প্রমুখ|
সভায় আগামী ৪ জুন বৃহস্পতিবার বাদ এশা সভাপতির বাসভবনে অভিষেক অনুষ্ঠান হবে, ষান্মাসিক পরীক্ষা গ্রহণের প্রস্তুতিসহ পুরস্কার বিতরণ মাহফিলের আলোচনা হয়|
আপনার মতামত লিখুন :